শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

অপরাধ না করেও ৭২ ঘণ্টায় ৫ বার ‘গ্রেফতার’ হলেন এই যুবক

কোনো অপরাধ না করেও ৭২ ঘণ্টায় পাঁচবার ‘গ্রেফতার’ হয়েছেন এক যুবক।

আইনি মারপ্যাঁচে না হলেও একটা অপরাধ অবশ্য তার আছে। তা হলো, জেল থেকে পালানো আসামির সঙ্গে তার চেহারার মিল। আর এই মিলই কাল হলো তার।

এ জন্য বারবার পুলিশের খপ্পরে পড়তে হয়েছে তাকে। চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এই খবর প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের বাইচেঙে এই ঘটনা ঘটে।

খবরে বলা হয়, চলতি বছরের ১৮ অক্টোবর কারাগার থেকে ঝু জিয়ানঝিয়ান নামে এক কয়েদি পালিয়ে যান। ওই কয়েদিকে ধরিয়ে দিতে পুলিশ প্রথমে দেড় লাখ ইউয়ান ও পরবর্তীতে ৭ লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাঢ় নীল জ্যাকেট পরা এই যুবকের চেহারার আদল একদম ওই কয়েদির মতো। এমনকি তাদের চুলের স্টাইলও এক। আর চেহারার এই মিলই কাল হলো তার।

পুরস্কারের লোভে মানুষ পুলিশের কাছে ওই যুবকের খবর পৌঁছে দেয় কৌতুহলী জনতা। ফলে কোনো অপরাধ না করেই বারবার পুলিশের খপ্পরে পড়েন তিনি।

এদিকে চীনের মাইকো ব্লগিং সাইট ওয়েবোতে নেটিজেনরা ওই যুবকের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, তার নিজের পরিচয় সঙ্গে নিয়ে ঘোরা উচিত।

চীনে অবৈধ অনুপ্রবেশের দায়ে ঝু জিয়ানঝিয়ানকে কারাদণ্ড দেন জিলিনের একটি আদালত। ২০১৩ সালে উত্তর কোরিয়ায় ডাকাতি করে চীনে পালিয়ে আসেন তিনি। ২০১৩ সালেই তাকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল।

সম্পর্কিত খবর