শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

আন্তর্জাতিক বাজারের সাথে তেলের দাম সমন্বয় করা হবে

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, তেলের দাম এখনও ফেক্সিবল স্টেজে আছে। কখনো বাড়ছে, আবার কমছে। যখন স্ট্যাবল কন্ডিশনে আসবে, তখন সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে টাকা পাচারকারীদের খোঁজ পেতে আপনার হাতে কি কোনো ম্যাকানিজম নেই? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সংসদে কথা বলার আগ থেকে আমি বলেছিলাম, আমাকে সুস্পষ্টভাবে মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতদের তথ্য জানাতে। সেভাবে না পেলেও পত্রপত্রিকায় কিছু নাম পেয়েছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট যারা আছে তারা কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আইনগত প্রক্রিয়ায় যাকে যা শাস্তি দেওয়ার সে শাস্তি সে পাচ্ছে।

‘গত দু-তিন বছরে কে কত শাস্তি পেয়েছে এগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। একদিন আমি আপনাদের মন্ত্রণালয়ে নিমন্ত্রণ করবো এবং আপনাদের কাছে এগুলো তুলে ধরবো, আমরা কী ব্যবস্থা নিয়েছি এবং ব্যবস্থার প্রেক্ষিতে অগ্রগতি কতটুকু হয়েছে। আমি কিন্তু কিছু ব্যবস্থা নিতে পারবো না। ব্যবস্থা নেবে আমাদের আইন বিভাগ থেকে শুরু যারা আছে তারা।’

অর্থমন্ত্রী বলেন, আমার তো কোনো নিজস্ব মেকানিজম নেই। মেকানিজম হলো সরকারের টাকা মেকানিজম। দেশের সকল মানুষের টাকা মেকানিজম। আমার আছে আইন। আমাদের আইনের জন্য আমাদের যে ব্যবস্থা সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি পাচার করে, মামলা করা হয় এবং তাদের জেলে নেওয়া হয়, সাজা দেওয়া হয়। কোর্ট যা মনে করবে সেভাবে বিচার ব্যবস্থা চলছে।

 

সম্পর্কিত খবর