শিরোনাম
icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা
down of head

‘সবুজ অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইওআরএ সদস্য দেশগুলোকে সবুজ অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’ আজ বুধবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে অনুষ্ঠিত আইওআরএ’র সদস্যভূক্ত ১২টি দেশের প্রতিনিধি দলের বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন। ইন্ডিয়ান ওশান রিম আসোসিয়েশনের (আইওআরএ) পরবর্তী সভাপতি দেশ হিসেবে বাংলাদেশ ঢাকায় ২১তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টার্স (সিওএম) বৈঠকের আয়োজন করেছে।

আইওআরএ হলো একটি আন্তঃসরকার সম্পর্কীয় সংস্থা যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য রাষ্ট্রগুলো হলো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইউনিয়ন অব কমোরোস, ফ্রেঞ্চ রিপাবলিক, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেশেলস, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

সম্পর্কিত খবর