শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

পদোন্নতি পাচ্ছেন নিম্ন আদালতের ৬৫০ বিচারক

 

নিম্ন আদালতের ৬৫০ জন বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে দু’জন বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের পদোন্নতি কিছু দিনের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সুপ্রিম কোর্টের জাজেস কর্নারে বৃহস্পতিবার  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারপতিরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটির ক্যালেন্ডারের অনুমোদন দেয়া হয়েছে।

ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এই ফুলকোর্ট সভার সভাপতিত্ব করেন।

সম্পর্কিত খবর