শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

১৩ ও ২০ নভেম্বর সোনালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) দায়িত্বে অনুষ্ঠিত দুটি নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৩ নভেম্বর সোনালী ব্যাংক ও ২০ নভেম্বর জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা আয়োজনের কথা ছিল এইউএসটির।

১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৫টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের জন্য পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়টিকে।

গত ৬ নভেম্বরের ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে এইউএসটিকে আগামী ১৪ নভেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। নিয়োগ পরীক্ষার এই প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্যকে গতকাল ও আজ আরও ২ ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পর্কিত খবর