শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস

কৃষিখাতে সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে ২০২২ সালের প্রথম দিকে বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস।

বুধবার (১০ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে দেশটির ফরেন ট্রেড ও ডেভেলপমেন্ট কোঅপারেশন মিনিস্টার টম ডি ব্রুইন এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ডাচ মিনিস্টার এ কথা জানান।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডাচ মিনিস্টার টম ডি ব্রুইন বলেন, উভয় দেশের বেসরকারিখাতকে সংযুক্ত করে খাদ্য, পানি ও এনার্জি বিষয়ে সম্পর্ক জোরদার করা হবে। এক্ষেত্রে দুই দেশের দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও ট্রেড মিশনে সহায়তা দেবে।

এসময় কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছরে দানাজাতীয়, শাকসবজি, ফলমূল এবং উচ্চমূল্যের ফসলসহ কৃষিক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর অর্জন ডাচ মন্ত্রীর কাছে তুলে ধরেন। আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে এখন ডাচ জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও সমাধান দরকার। আমরা উইন উইন ভিত্তিতে এই সহায়তা চাই।

কৃষিমন্ত্রী নেদারল্যান্ডসে কৃষিখাতে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোরও অনুরোধ করেন। এছাড়া, মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়ার পরেও ইইউতে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য অব্যাহত রাখার জন্য ডাচ সহায়তা কামনা করেন কৃষিমন্ত্রী।

এসময় ডাচ মন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। অনেক সীমাবদ্ধতা ও জটিলতার মধ্যেও বাংলাদেশ সরকার রোহিঙ্গাদেরকে অব্যাহতভাবে যে বিরল মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে- কৃষিমন্ত্রী তা বিস্তারিতভাবে ডাচ মন্ত্রীকে জানান। কৃষিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে ন্যায়বিচার ও জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডাচদের অব্যাহত সমর্থন কামনা করেন।

বৈঠকে উভয়মন্ত্রী আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বাংলাদেশ-নেদারল্যান্ডস কৃষি সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এরপর আবদুর রাজ্জাক নেদারল্যান্ডসের কৃষি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গ্রুয়েটের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বাংলাদেশে সাপ্লাই চেইন স্থাপন, যান্ত্রিকীকরণ ও আধুনিক প্যাকিং হাউজ নির্মাণে ডাচ সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, কৃষিখাতে নেদারল্যান্ডসের কাছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সমাধান রয়েছে, তাই বাংলাদেশ যেকোনো ধরনের সহযোগিতাকে স্বাগত জানাবে। তিনি ডাচ উপমন্ত্রীকে কৃষিতে ডাচ আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

ড. রাজ্জাক বাংলাদেশে সাপ্লাই চেইন স্থাপনের জন্য ডাচ উপমন্ত্রীকে আহ্বান জানান। দুই দেশের বেসরকারি খাতকে সুবিধা দিতে বাংলাদেশ সরকারের পুরোপুরি প্রস্তুতির কথাও এসময় জানান কৃষিমন্ত্রী।

যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে কৃষিমন্ত্রী বাংলাদেশে এগ্রো ইনোভেশন ল্যাব নির্মাণের জন্য ডাচ বেসরকারি খাতকে আমন্ত্রণ জানান। এছাড়া, ঢাকায় বিমানবন্দরের কাছে উচ্চমানের স্টোরেজ সুবিধা নির্মাণে সম্পৃক্ত হতে ডাচ পক্ষকে আমন্ত্রণ জানান। ডাচ উপমন্ত্রী এ বিষয়ে একটি প্রস্তাব জমা দিতে বলেন।

এসময় ডাচ উপমন্ত্রী খাদ্য উৎপাদনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, সব ধরনের নিয়মকানুন এবং সার্টিফিকেশন কঠোরভাবে মেনে ফুড ও সাপ্লাই চেইনের উন্নয়ন করতে পারলে তা বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতকে আমূল বদলে দেবে। সরকারি ও বেসরকারি সেক্টরকে সম্পৃক্ত করে কৃষিখাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতকালে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ এবং সফররত ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত খবর