শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। বুধবার নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে যান শামখানি। সম্মেলন শেষে সবগুলো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একসঙ্গে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন শামখানি। ইরানের ভেতর দিয়ে মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলোতে ভারতীয় পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চবাহার বন্দরের গুরুত্ব তুলে ধরেন তিনি।

আফগানিস্তান প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ২০ বছরের দখলদারিত্বের পর আফগানিস্তান চরম দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। দেশটির জনগণের দুর্দশা গোটা অঞ্চলের পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

তিনি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের বর্তমান ধারা অব্যাহত রেখে আফগান সংকট সমাধানের আহ্বান জানান।

সম্মেলনে ইরান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তুর্কমেনিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর