down of head

ক্যাসিনোকাণ্ড: হারুনের জামিন আবেদন খারিজ

ক্যাসিনোকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এনু-রূপনের অন্যতম সহযোগী হারুনুর রশিদ হারুনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এই হারুনের বাসার সিন্দুক থেকেই ১ হোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার হয়েছিল।

বুধবার (৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ পিটিশনের পক্ষে আইনজীবী ছিলেন সাবিনা ইয়াসমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

এর আগে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর গেন্ডারিয়া থানায় মামলা হয়। এই মামলায় হারুন ১ নম্বর আসামি।

সম্পর্কিত খবর