শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

বিদেশীদের জন্য চীনের দরজা পুরোপুরি খুলছে
৬ দেশের জন্য ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা দিচ্ছে চীন

পরীক্ষামূলকভাবে ভিসা-ফ্রি ভ্রমণ চালু করতে যাচ্ছে চীন। শুরুতে এ সুবিধা পাচ্ছে ছয়টি দেশ। প্রাথমিকভাবে এ সুবিধা এক বছরের জন্য চালু থাকবে বলে আজ শুক্রবার (২৪ নভেম্বর) জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।  খবর বিবিসি।

এ ছয়টি দেশের মধ্যে এশিয়া থেকে রয়েছে মালয়েশিয়া। বাকি দেশগুলো হলো ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন।

আগামী ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর মেয়াদে ওই দেশের সাধারণ পাসপোর্টধারীরা ভ্রমণ বা ব্যবসায়িক উদ্দেশ্যে চীনে ১৫ দিন অবস্থান করতে পারবেন।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এ উদ্যোগ চীনের উন্নয়ন ও উন্মুক্ত পরিবেশের প্রচারে সাহায্য করবে।

বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীকেই চীনে প্রবেশের ক্ষেত্রে ভিসা নিতে হয়। ব্যতিক্রমী হিসেবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পারিবারিক ভ্রমণ ও ট্রানজিটের জন্য প্রবেশ করতে পারেন দেশটিতে। অবশ্য ১৫ দিনের বেশি অবস্থান করার সুযোগ নেই।

কভিড-১৯ মহামারীরর কারণে তিন বছরের বেশি সময় সীমানা বন্ধ রাখার পর গত মার্চে বিদেশীদের জন্য চীনের দরজা পুরোপুরি খুলেছে। এর আগে গত ডিসেম্বরে কিছু বিধি শিথিল করে।

মহামারীর আগে প্রতি বছর কোটি কোটি আন্তর্জাতিক ভ্রমণার্থী চীনে প্রবেশ করতেন। তবে জিরো-কভিড নীতি ভ্রমণের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় প্রভাব ফেলে। এতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সম্পর্কিত খবর