শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

এক লাখ টাকা জরিমানা
২০ বছর পর অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রংপুরের মিঠাপুকুরে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ২০ বছর পর  দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১–এর বিচারক মোস্তফা কামাল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রফিকুল ইসলাম ও শাহ্ আলম। তাঁরা দুজনেই মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৪ মে মিঠাপুকুর উপজেলায় ওই কিশোরী তাঁর বোনের বাড়িতে বেড়াতে যায়। রাতে ওই কিশোরী বাড়ির পাশের নলকূপ থেকে পানি আনতে বাইরে বের হলে রফিকুল ইসলাম ও শাহ আলম তাঁকে জোর করে তুলে নিয়ে যান। এরপর তাঁরা ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রফিকুল ও শাহ আলম পালিয়ে যান।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে মিঠাপুকুর থানাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। পরে তদন্ত শেষে একই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) খলিলুর রহমান দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার রফিক হাসনাইন বলেন, মামলার ২০ বছর পর এ রায় ঘোষণা করা হলো। এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালতের বিচারক দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সম্পর্কিত খবর