শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমল কেজিতে ৪ টাকা

তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে পেঁয়াজের দামে। আমদানি বাড়ায় মাত্র একদিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমল কেজিতে ৪ টাকা। সামনের দিনে দাম আরো কমতে পারে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এ দুই জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের চেয়ে আমদানি কিছুটা বাড়ায় দাম কমতে শুরু করেছে। একদিন আগেও যে নাসিক জাতের পেঁয়াজ ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, বর্তমানে তা কমে ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ইন্দোর জাতের পেঁয়াজ ৩৫-৩৬ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের মূল্য নিশ্চিতে সরকার গত ডিসেম্বর থেকে পেঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) দেয়া বন্ধ করে রেখেছে। আগের আইপির মাধ্যমে পেঁয়াজ আমদানি অব্যাহত। বর্তমানে এসব আইপি শেষের দিকে। প্রতি বছর রমজানকে সামনে রেখে দেশে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে বলে সবজিটির দাম বাড়ে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম হোসেন বলেন, বাজারে দেশীয় মুড়িকাটা পেঁয়াজের ভালো সরবরাহ ও দাম কম থাকায় দেশে আমদানীকৃত পেঁয়াজের চাহিদা কমে গিয়েছিল। যার কারণে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে চায়নি বন্দরের আমদানিকারকরা। সম্প্রতি মাঘের হঠাৎ বৃষ্টিতে পাবনা মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ ক্ষেত নষ্ট হয়ে যায়। এছাড়া পেঁয়াজ মৌসুম শেষ হওয়া ও বাজারে সরবরাহ কমায় দাম বাড়তির দিকে ছিল।

সম্পর্কিত খবর