শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

হিলিতে নিম্নমুখী পেঁয়াজ আমদানি, কমছে দামও

বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অনেকটাই কমেছে। আমদানি কমার পাশাপাশি কমেছে পণ্যটির দামও। একইভাবে দেশীয় পেঁয়াজের দাম কমতির দিকে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১-২২ টাকা কেজি দরে, যা কয়েক দিন আগে ২৩-২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। নাসিক জাতের বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকা কেজি দরে। হিলি বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা কেজি দরে, যা দুদিন আগেও ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন বলেন, বাজারে পর্যাপ্ত দেশীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। এসব পেঁয়াজের দামও কম। ফলে ভারতীয় পেঁয়াজের পরিবর্তে দেশীয় পেঁয়াজের চাহিদা বেশি।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমলেও অব্যাহত আছে। ফলে দেশের বাজারে পণ্যটির দাম কমছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি একেবারেই কমে এসেছে। আগে যেখানে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন তা কমে দুই ট্রাকে নেমেছে।

সম্পর্কিত খবর