শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছেন সেটা ঠিক করেননি: রেলমন্ত্রী

ট্রেনে চড়া বিনা টিকিটের যাত্রীরা আত্মীয় নন এবং তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার সকালে সাংবাদিকদের তিনি বলেছিলেন, মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

কিন্তু সেদিন বিকালেই জানা গেল, ওই তিন যাত্রীদের একজন ইমরুল কায়েস প্রান্ত রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের বোনের ছেলে। তার ট্রেনযাত্রার সঙ্গী হাসান ও ওমর রেলমন্ত্রীর স্ত্রী শাম্মীর মামাতো ভাই। ঈশ্বরদী শহরের নূর মহল্লায় তাদের বাড়ি।

এবং রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের ফোনের পরই টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়।

আজ অনেকটা দুঃখ প্রকাশের সুরে রেলমন্ত্রী জানালেন, তাকে কিছু না জানিয়েই ওই ফোনটি তার স্ত্রী করেন। বিষয়টি ঠিক করেননি তিনি। তবে বরখাস্ত করার কথা বলেননি তার স্ত্রী, জানান রেলমন্ত্রী।

রোববার দুপুরে রেলভবনে সাংবাদিকদের এসব কথা জানান রেলমন্ত্রী সুজন।

তিনি বলেন, আমার স্ত্রী তার আত্মীয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন, কিন্তু বরখাস্ত করার কথা তিনি বলেননি। আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছে সেটা ঠিক করেননি। এতে আমি বিব্রত। আমার স্ত্রী যদি কোনো ধরনের ভুল করে থাকেন… আমার ইনভলবমেন্ট ছিল না। যেটা বলা হচ্ছে বা টার্গেট করা হচ্ছে, মন্ত্রী এই কারণে এটা ঠিক না। তবে মেসেজটা যেভাবে গেছে এটা সঠিক হয়নি।

রেলমন্ত্রী আরও বলেন, কেন এত দ্রুত টিটিইকে বরখাস্ত করা হয়েছে এ জন্য পাকশির ডিসিওকে শোকজ করা হয়েছে। এছাড়া টিটিইকে পুরস্কৃত করাও হতে পারে।

রেলমন্ত্রী বলেন, একজন টিটিইর দায়িত্বই হচ্ছে এটা দেখা যে, কোনো যাত্রী বিনা টিকিটে কেউ ভ্রমণ করছেন কিনা। যাত্রীদের সহযোগিতা করা। ডিসিপ্লিন আনার ক্ষেত্রে একজন টিটিইর এটাই দায়িত্ব। আমি এই কথাটাই বলেছি।

বিনা টিকিটে ট্রেনে চড়া তিনজনের সঙ্গে সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, মাত্র ৯ মাস হলো আমার বিয়ে হয়েছে। নতুন যে স্ত্রীকে আমি গ্রহণ করেছি, তিনি ঢাকাতেই থাকেন। তার মামাবাড়ি ও নানাবাড়ি হলো পাবনা। আমি শুনেছি তারা (কায়েস-হাসান) আমার আত্মীয়। এটা এখন ঠিক, যেটা আমিও এখন শুনেছি। এর আগে পর্যন্ত আমি জানতাম না, এরা কারা এবং আমার জানার কথাও না।

টিআইবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, টিআইবি দ্রুত সময়ে একটি বিবৃতি দিয়েছে। এখানে মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা দেখার আগেই তারা এটা করেছে।

সম্পর্কিত খবর