শিরোনাম
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধা
down of head

সূচকের উত্থানে লেনদেন শেষ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই-৩০ ও ডিএসইএস সূচকও বেড়েছে। তবে দরবৃদ্ধি ও দরপতনের তালিকায় থাকা কোম্পানির সংখ্যা প্রায় কাছাকাছি ছিল।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৯ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪০৮ দশমিক ৯০ পয়েন্ট।

এদিন ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ দশমিক ৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে বাজারটিতে মোট ৪১৬ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।শেয়ারে বিনিয়োগ করুন

বুধবার ডিএসইতে মোট ১৫ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৬৩০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন মোট ১ লাখ ৪৮ হাজার ৬১৭টি লেনদেন সম্পন্ন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিটের দাম।

সম্পর্কিত খবর