শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

সুসম্পর্কের মাধ্যমে দুই দেশের বাণিজ্য এগিয়ে নেয়ার প্রত্যয়

বেস্ট অব ইন্ডিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও এফআইইওর ভাইস প্রেসিডেন্ট খালিদ খানসহ অন্য অতিথিরা ছবি: নিজস্ব আলোকচিত্রী
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য এগিয়ে নেয়া সহজ হবে। সে সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করবে। গতকাল প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘বেস্ট অব ইন্ডিয়া এক্সপো- ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের ইতিহাস এবং সংস্কৃতির মিল দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের সৃষ্টি করেছে। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করছে। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্রুতবর্ধনশীল দেশ। বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার ও ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের অর্থনীতির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে ও পারস্পরিক সম্পৃক্ততা আরো দৃঢ় করতে বেস্ট অব ইন্ডিয়া এক্সপোর প্রস্তাব করা হয়েছিল।

বক্তারা আরো বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ৫০ বছরেরও বেশি সময়ের। কভিড-মহামারী চলাকালে বাংলাদেশ-ভারত দুই দেশই একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। বেস্ট অব ইন্ডিয়া এক্সপো এ বন্ধুত্বকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ভারত-বাংলাদেশের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। দুই দেশের জাতীয় সংগীতও একজনের লেখা। যদি আমরা আমাদের আন্তঃসম্পর্কের মাধ্যমে একসঙ্গে ব্যবসা করতে পারি, তাহলে দুই দেশের বিজনেস কমিউনিটি লাভবান হবে। আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এটাই সঠিক সময়। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। বিজনেস কমিউনিটিকে কাজে লাগাতে হবে। আমাদের উচিত, দুই দেশেই বিনিয়োগ করা। আমরা দিল্লিতেও এমন মেলার আয়োজন করতে পারি। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো বেগবান করবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, এ এক্সপো ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরো সুসংগঠিত করবে এবং শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। এটা মূলত একটা কমিটমেন্টের অংশ। ইন্ডিয়ার সেরা পণ্য বাংলাদেশে যেভাবে প্রদর্শনী হবে, তেমনিভাবে বাংলাদেশী পণ্যও ভারতে প্রদর্শন হবে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যকে এগিয়ে নেয়া সহজ হবে।

প্রদর্শনীর আয়োজক সংস্থা এফআইইওর ভাইস প্রেসিডেন্ট খালিদ খান বলেন, এ আয়োজন ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের নতুন সংযোজন। এ আয়োজন প্রথমবারের মতো হলেও সামনের বছরগুলোয় আয়োজনের ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, প্রদর্শনীতে ১০ থেকে ১২টি ক্যাটাগরির বিভিন্ন পণ্য রয়েছে। আমি আশা করব, এ এক্সপো দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরো শক্তিশালী করবে। রেল, স্থলপথ ও নৌপথের মাধ্যমে দেশের ব্যবসায়িক উন্নয়নে ভারত খুবই গুরুত্বপূর্ণ পার্টনার। করোনাকালেও ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

প্যাভিলিয়নগুলোয় হস্তশিল্প, তাঁত, তুলা, পাট, গৃহস্থালি ও টেকসই ভোক্তা সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, প্রকৌশল সামগ্রী, খাদ্য ও কৃষিপণ্য, ভবন নির্মাণ সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এছাড়া সিরামিক, হোমওয়্যার, কিচেনওয়্যার, অ্যালুমিনিয়াম, রঙ ও কালি, কৃষি উপকরণ সংশ্লিষ্ট পণ্য খাতও প্রদর্শনীতে রাখা হয়েছে।

ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ও ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) পৃষ্ঠপোষকতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ‘সেমস গ্লোবাল ইউএসএ’। প্রদর্শনীটি ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সম্পর্কিত খবর