শিরোনাম
icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
down of head

সুইস ব্যাংকে অর্থ পাচারের বড় কেলেঙ্কারি ফাঁস

একটি সুইস ব্যাংকের ১৮ হাজার অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। এর মাধ্যমে বিপুল অংকের অর্থ পাচারের নতুন কেলেঙ্কারি আবারও সামনে এসেছে।

সুইজারল্যান্ডের বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের ওই ১৮ হাজার অ্যাকাউন্টের তথ্য ফাঁস করেছেন একজন হুইসেল ব্লোয়ার।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া অ্যাকাউন্টে সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলারেরও বেশি। এ অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে ১৯৪০ থেকে ২০১০ এর দশকের মধ্যে।

জার্মানির একটি সংবাদপত্রটি তথ্যগুলো পাওয়ার পর তা নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান ও লে মুন্ডেসহ ৪৬টি গণমাধ্যমের কাছে সরবরাহ করে।

ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, অর্থ পাচারের তালিকায় বিভিণ্ন দেশের মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্তরাও রয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধানদের নামও আছে তালিকায়। এর মধ্যে আছেন পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান, ইয়েমেনের গোয়েন্দা প্রধান, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিসরের সাবেক একনায়ক প্রয়াত হোসনি মুবারকের দুই ছেলে।

বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন ও আন্তর্জাতিক রাজনীতিতে ভূ-কৌশলগত ভূমিকা কাজে লাগিয়ে সুইস ব্যাংকে অর্থ জমিয়েছিলেন।

তথ্য ফাঁসের বিষয়ে ক্রেডিট সুইস রবিবার ৪০০ শব্দের বিবৃতিতে জানিয়েছে, ফাঁস হওয়া অ্যাকাউন্টগুলো অনেক পুরনো। মিডিয়ার তদন্ত শুরুর আগে এর ৯০ ভাগ অ্যাকাউন্ট বন্ধ বা বন্ধের পথে ছিল। বাকি ১০ ভাগ অ্যাকাউন্টের বিষয়ে যাছাই করা হয়েছে। তবে ব্যক্তিগত গ্রাহক নিয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না। কারণ অযাচিত গ্রাহকের বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

সম্পর্কিত খবর