সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার আট বছর মেয়াদি বন্ড অনুমোদন করেছে বিএসইসি। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটির ৮২২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রূপান্তর অযোগ্য, আনসিকিউরড, পুরোপুরি পরিশোধযোগ্য ও অবসায়নযোগ্য ফ্লোটিং রেটের এ সাব-অর্ডিনেটেড বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের পাশাপাশি যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে সিটি ব্যাংক টায়ার ২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা।

সম্পর্কিত খবর