শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

সিটি নির্বাচন তারিখ পেছাতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

৩০ জানুয়ারি সিটি নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিবাদ ও নতুন তারিখ ঘোষণার দাবিতে আগামী ২০ জানুয়ারি সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ কর্মসূচী ঘোষণা করে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর পল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যালয়ে সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ নিয়ে এক মতবিনিময় সভায় এ কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়। সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এতথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ তারিখে ঢাকা সিটি নির্বাচন হতে দেয়া হবে না। রানা দাশগুপ্ত আরও বলেন, নির্বাচনের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণের নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে তারিখ পরিবর্তনের দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতি খারাপ হলে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। রানা দাশগুপ্ত বলেন, নির্বাচন হলে পরিণতি ভালো হবে না। যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে।

সম্পর্কিত খবর