শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

সাম্প্রদায়িক সংঘাতে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত

সম্প্রতি দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সংঘাতে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার পদবঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণকালে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ‘সাম্প্রদায়িক হামলার ঘটনা এখন আস্তে আস্তে গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপের মতো বেরিয়ে আসছে। হাজীগঞ্জে যাদেরকে সংঘাত করতে দেখা গেছে তারা সকলেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।’

তিনি বলেন, ‘এখন এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে সরকার। এখন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কি ওই স্পটে ছিলেন? বিএনপি নেতাকর্মীদের কি কেউ দেখেছে? তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন কেন? যুবদল-ছাত্রদল নেতাদের গ্রেফতার করছেন কেন? আপনাদের সোনার ছেলেরা তারা এই সংঘাতের সাথে জড়িত, এটা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমার আপনার কোনো নিরাপত্তা নেই। কখন কিভাবে কে নিরাপত্তাহীনতায় ভুগবে এটা বলা কঠিন।’

তিনি বলেন, ‘যুগ যুগ ধরে সমাজের শান্তি বিরাজমান। বিশেষ করে সাম্প্রদায়িক জনগোষ্ঠীর মধ্যে। এই শান্তি কারা নষ্ট করছেন? কারা বিঘ্ন ঘটাচ্ছেন? এটা তো হওয়ার কথা ছিল না। জিয়াউর রহমানের আমলে তো সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি। বেগম খালেদা জিয়ার আমলে তো সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি। শেখ হাসিনার আমলে সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনতে হয়। তাহলে নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য রয়েছে। তারা এই সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে বলছেন আমরা দমন করছি। তাহলে তারা কি কাউকে খুশি করার জন্য এ কাজটি করছেন?’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট বাংলাদেশের যত সাম্প্রদায়িক হানাহানি হয়েছে তার সাথে আওয়ামী লীগ সরকার জড়িত। এটা অত্যন্ত পরিকল্পিত, এটা কৃত্রিম। তারা তাদের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে এ কাজটি করছেন। কারণ তাদের ব্যর্থতা এতই বেশি সেই ব্যর্থতা তাদের আড়াল করতে হয়। সেই ব্যর্থতা আড়াল করার জন্যই তারা এই কাজগুলো করছেন।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে বাংলাদেশের উত্তরাঞ্চল প্লাবিত হয়ে গেছে। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে। কই আপনি তো (শেখ হাসিনা) এই ব্যাপারে কোনো প্রতিবাদ করেননি। বাংলাদেশের উত্তরাঞ্চল আজ প্লাবিত। নীলফামারী তলিয়ে যাচ্ছে। কুড়িগ্রাম, রংপুরসহ নিম্নাঞ্চল এখন প্লাবিত। এটা আপনার নতজানু নীতির কারণেই হচ্ছে। আজকে বাংলাদেশের সরকার সাহস করে কিছু বলতে পারছে না বলেই বাংলাদেশের ওপর যার যা ইচ্ছে তাই করছেন।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর