সপ্তাহজুড়ে বেক্সিমকোর ১৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৭৭০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪ দশমিক ২৪ শতাংশ বা ৬১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ১৪৫ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সূত্রমতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২৩০টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৫ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৫ দশমিক ২৫ শতাংশ। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯১ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯৮ কোটি ১৯ লাখ ৪১ হাজার টাকার ১৫ লাখ ৭০ হাজার ২১২টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৩ দশমিক ৫৪ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ২৭ শতাংশ।
গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০ লাখ ১৪ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৫ কোটি ৪৯ লাখ ২৯ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ২ দশমিক ৭২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৬৫ শতাংশ।
মোট লেনদেনের ২ দশমিক ২২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৫ লাখ ৬৭ হাজার ১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ কোটি ৬২ লাখ ২১ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ দশমিক শূন্য ২ শতাংশ।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ১৪ দশমিক ৯৭ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে ২ দশমিক ১৭ শতাংশ অবদান রেখেছে কোম্পানিটি।



