শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

সঞ্চয়পত্রের বিক্রি তিন কারণে কমেছে

সঞ্চয়পত্রের বিক্রি কমছে অস্বাভাবিক হারে। জুলাইয়ের তুলনায় আগস্টে কমেছে ৭৮ দশমিক ৪২ শতাংশ এবং গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে কমেছে ৮৭ দশমিক ৬৭ শতাংশ। সঞ্চয়পত্রের বিক্রি কমছে যাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ পাওয়া গেছে।

জানা যায়, গত বছরের আগস্টে সঞ্চয়পত্রে গ্রাহকদের বিনিয়োগ বা কেনার পরিমাণ ছিল ২ হাজার ৩৬ কোটি টাকা। চলতি বছরের আগস্টে বিক্রি কমে দাঁড়িয়েছে ২৮৯ কোটি টাকায়। ওই সময়ের ব্যবধানে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ১ হাজার ৭৮৫ কোটি টাকা বা ৮৭ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছরে জুলাই-আগস্টের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে নিট বিক্রি কমেছে ৬২ দশমিক ৭৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাইয়ের তুলনায় আগস্টে নিট বিক্রি কমেছে ৭৮ দশমিক ৪২ শতাংশ। সঞ্চয়পত্রের বিক্রি কমার পেছনে তিনটি কারণকে শনাক্ত করা হয়েছে।

এগুলো হচ্ছে— প্রথমত, দেশের অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থানে ভাটা আয় কমে যাওয়া, পণ্যমূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয়নির্বাহের পর মানুষের হাতে অতিরিক্ত টাকা থাকছে না।

যে কারণে মানুষ সঞ্চয়মুখী হওয়ার প্রবণতা কমিয়েছে। এ কারণে শতভাগ নিরাপদ থাকার পরও সরকারি খাতের সঞ্চয়পত্রের বিক্রি কমেছে। দ্বিতীয়ত, আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মেয়াদপূর্তি হওয়ায় পরিশোধ বেড়েছে এবং তৃতীয়ত, আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে সরকার থেকে সঞ্চয়পত্র বিক্রি কমানো চেষ্টা করা হচ্ছে। মূলত এ তিন কারণেই সঞ্চয়পত্রের বিক্রি কমেছে।
এদিকে সঞ্চয়পত্রের ব্যুরো অফিসগুলোয় সঞ্চয়পত্র কেনার জন্য যেসব গ্রাহক আসছেন, তাদের চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে। তবে আগের চেয়ে গ্রাহক আসছেন কম বরং আগের চেয়ে সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমে যাওয়ায় এ খাত থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমে গেছে। ফলে সরকারকে ঋণের জন্য ব্যাংকগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে ব্যাংক খাতের ওপর চাপ বাড়ছে। এছাড়া সঞ্চয়পত্রকে একধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসাবেও দেখা যায়। কারণ, বিশেষ করে অবসরপ্রাপ্ত অনেক সরকারি কর্মী সঞ্চয়পত্রের মুনাফা থেকেই সংসারের ব্যয়নির্বাহ করেন।

সূত্র জানায়, গত জুলাইয়ে গ্রস হিসাবে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ৭ হাজার ৯১৬ কোটি টাকার। এর মধ্যে আগে বিক্রি করা সঞ্চয়পত্রের মূল অর্থ ও সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ৬ হাজার ৬২২ কোটি টাকা। ফলে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ১ হাজার ২৯৩ কোটি টাকার। গত আগস্টে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২৮৯ কোটি টাকার। জুলাইয়ের তুলনায় আগস্টে কমেছে ১ হাজার ১৪ কোটি টাকা বা ৭৮ দশমিক ৪২ শতাংশ। গত বছরের আগস্টে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ২ হাজার ৩৬ কোটি টাকা। চলতি বছরের আগস্টে বিক্রি কমে দাঁড়িয়েছে ২৮৯ কোটি টাকায়। ওই সময়ের ব্যবধানে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ১ হাজার ৭৮৫ কোটি টাকা বা ৮৭ দশমিক ৬৭ শতাংশ।

গত অর্থবছরের জুলাই-আগস্টে নিট বিক্রি হয়েছিল ৪ হাজার ২২৪ কোটি টাকার। চলতি অর্থবছরের একই সময়ে বিক্রি হয়েছে ১ হাজার ৫৭২ কোটি টাকার। আলোচ্য সময়ের ব্যবধানে এর বিক্রি কমেছে ২ হাজার ৬৫২ কোটি টাকার বা ৬২ দশমিক ৭৮ শতাংশ। গত অর্থবছরের ওই সময়ে সঞ্চয়পত্রের স্থিতি ছিল ৩ লাখ ৫১ হাজার কোটি টাকা। এখন স্থিতি কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকায়। আলোচ্য সময়ে এর স্থিতি কমেছে ১১ হাজার কোটি টাকা। অর্থাৎ গ্রস সঞ্চয়পত্রের বিক্রিও কমেছে। যে কারণে স্থিতিও কমে গেছে। গত অর্থবছরে সঞ্চয়পত্রের নিট বিক্রিতে ঘাটতি হয়েছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা। ওই টাকা সরকার অন্য খাত থেকে ঋণ করে সঞ্চয়পত্রের গ্রাহকদের মূল অর্থ ও সুদ পরিশোধ করেছে।

সম্পর্কিত খবর