শিরোনাম
icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

শ্রমিক কল্যাণ তহবিলে জমা হলো ৬০০ কোটি টাকা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এখন পর্যন্ত ৬০০ কোটি জমা হয়েছে। সর্বশেষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা, মেঘনা পেট্রোলিয়াম ও বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নুভিস্তা ফার্মা তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৬ কোটি ৯৩ লাখ টাকা এ তহবিলে জমা দিয়েছে।

গতকাল সচিবালয়ে কোম্পানিগুলোর প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে ৬ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ২৪১ টাকার চেক হস্তান্তর করে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, মোবাইল কোম্পানি রবির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ শাহেদুল আলম এবং পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক (অ্যাকাউন্টস) জামাল আহমেদ চৌধুরী, হেড অব হিউম্যান রিসোর্স এমএ এরশাদ, সহকারী ম্যানেজার মো. আরিফ-উল-ইসলাম, পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল অপারেশন) খন্দকার মো. আল মামুন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের হেড অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ সভাপতি সাদিকুর রহমান এবং হেড অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে প্রধান মানবসম্পদ কর্মকর্তা ইমতিয়াজ খান ২ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৩৮০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক আক্তার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ২ কোটি ১৬ লাখ ১৪ হাজার ১৩৭ টাকা, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ও নোভিস্তা ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা এবং ৫ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোনো কোম্পানির লাভের এক-দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত ২১৭টি দেশী-বিদেশী এবং বহুজাতিক কোম্পানি ৬০০ কোটি টাকা এ তহবিলে জমা দিয়েছে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের মৃত্যুজনিত, দুরারোগ্য রোগের চিকিৎসা এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়।

সম্পর্কিত খবর