শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
down of head

শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে আমাদের হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে আমাদের হবে না। আমাদের এখানে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বহুমুখীকরণ করতে হবে এবং রপ্তানিও আমাদের বাড়াতে হবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভায় অংশ নিয়ে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা কী কী পণ্য রপ্তানি করতে পারি, তার একটা নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে এবং সে পণ্য যেন আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি, অথবা আমরা বিদেশে যেন বিনিয়োগ করতে পারি, আমাদের সে চিন্তাই থাকতে হবে। আমরা শুধু বিনিয়োগ আনব তা না, আমরা বিনিয়োগ করতেও পারব, সে দক্ষতাও আমাদের আনতে হবে। সব কিছুর চেয়ে আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি।’

সম্পর্কিত খবর