শিরোনাম
icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে?
down of head

শখ মেটাতে হাতিতে চেপে বিয়ে!

শখ মেটাতে মানুষ কত কিছুই না করে। এবার হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন জর্জ দাস নামের এক যুবক। বগুড়ার এক কমিউনিটি সেন্টারে তার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কনে তিথি রায়। গতকাল বুধবার রাতে ব্যতিক্রমী আয়োজনে এমন বিয়ের সাক্ষী হয়েছে বগুড়াবাসীও।

বর জর্জ দাস চেলোপাড়া এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আর কনে তিথি রায় কাটনারপাড়া এলাকার মেয়ে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বাদ্য-বাজনাসমেত হাতির পিঠে চেপে বগুড়া শহরের ব্যস্ত সড়ক ধরে বিয়ে করতে যান এক বর। সঙ্গে বরযাত্রী না থাকায় প্রথমে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে বর নিজেই নিশ্চিত করেন, বাবা আর হবু শ্বশুরের শখ মেটাতেই এমন আয়োজন।

বুধবার রাতে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক ধরে কাটনারপাড়া এলাকার দিকে যান জর্জ দাস। সেখানকার এক কমিউনিটি সেন্টারে ছিল বিয়ের আয়োজন। সেখানেই বাদ্যের তালে হাতির কসরত আর স্বজনদের উচ্ছ্বাসে সাতপাকে বাঁধা পড়েন বর-বধূ।

তবে আজ বৃহস্পতিবার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে ফেরার পথেও হাতি থাকবে কি না, সেটা নিশ্চিত নয় বলে জানিয়েছে বরপক্ষ।

এদিকে, হাতির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মহাস্থানের দি বুলবুল সার্কাসের সদস্য এনামুল হক জানান, করোনার কারণে দীর্ঘদিন কোনো মেলা না থাকায় সার্কাসের হাতিগুলো এখন প্রায় বসেই থাকে। অনেকে শখ করে হাতিতে চেপে বিয়ে করতে যেতে চাইলে, তারা ভাড়া দেন।

তবে হাতি ভাড়া নেওয়ার জন্য দূরত্ব ভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয় বলে জানান মহাস্থানের দি বুলবুল সার্কাসের সদস্য এনামুল হক।

 

সম্পর্কিত খবর