শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

লুটপাট ধামাচাপা দিতে ১৪ বছর ধরে ল‌বিস্ট নিয়োগ করেছে সরকার: বিএনপি

বিদেশে ল‌বিস্ট নিয়োগ করেছে বলে সরকারের দেওয়া অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেছে বিএনপি। উল্টো দলটির নেতারা বলছেন, চু‌রি-ডাকা‌তি ক‌রে দে‌শের অর্থ লুণ্ঠনের অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য সরকার বিদেশে ১৪ বছর ধরে ল‌বিস্ট নি‌য়োগ ক‌রে‌ছে।

দল‌টির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লে‌ছেন, এই অভিযোগ ভি‌ত্তিহীন ও বানোয়াট। যখন বি‌দে‌শ থে‌কে কিছু ব্যক্তিবর্গ ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা এসেছে, যখন এই সরকার গণতান্ত্রিক সামিটে আমন্ত্রণ পায় না; তখন এই প্রশ্নগু‌লো উঠেছে। অথচ যখন আমরা দে‌খে‌ছি দে‌শে গণতন্ত্র নাই, মানুষ হত্যা করা হ‌চ্ছে, চু‌রি-ডাকা‌তি ক‌রে দে‌শের অর্থ লুণ্ঠন করা হ‌চ্ছে তখন এগু‌লো ধামাচাপা দেওয়ার জন্য তারা বিদেশে ১৪ বছর ধরে ল‌বিস্ট নি‌য়োগ ক‌রে‌ছে।

তিনি আরও বলেন, পত্রপত্রিকায় যখন খবর বের হয়েছে, তখন সরকার মিথ্যা বানোয়াট কতগুলো ডকুমেন্ট দিয়ে তাদের অপকর্মের জবাব দেওয়ার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করছে।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমা‌নের সমা‌ধি‌তে তার ৮৬তম জন্মবা‌র্ষিকী‌তে ফু‌লেল শ্রদ্ধা জানা‌নো শেষে বুধবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে এ সব কথা ব‌লেন খন্দকার মোশাররফ।

এ দিকে নির্বাচন ক‌মিশন গঠ‌নে সরকা‌রের খসড়া আইন অনুমোদনের সমালোচনা ক‌রে স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস ব‌লেন, নির্বাচন ক‌মিশন গঠ‌নে অনু‌মোদন দেওয়া খসড়া আইন হ‌চ্ছে বাকশাল পাকাপোক্ত করা। নির্দলীয় সরকার না আসলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু নির্বাচনে যাবেই না সেটা নয়; আমরা নির্বাচন প্রতিহত করব।

এ সময় উপস্থিত ছি‌লেন বিএন‌পি নেতা নজরুল ইসলাম খান, গ‌য়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রুহুল ক‌বির রিজভী, খায়রুল ক‌বির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উ‌দ্দিন চৌধুরী, না‌জিম উদ্দিন আলম, ফজলুর রহমান‌ খোকন, ইকবাল হো‌সেন শ্যামল প্রমুখ।

সম্পর্কিত খবর