শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

রাশিয়ার মিসাইল হামলায় সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় রেডিও লিবার্টির সাংবাদিক ভেরা গাইরিচ নিহত হয়েছেন। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভেরা গাইরিচের বাসভবনে মিসাইল আঘাত হানলে তার মৃত্যু হয় বলে রেডিও লিবার্টি এক বিবৃতিতে জানিয়েছে।

তার নিয়োগকর্তারা তাকে ‘একজন উচ্ছ্বল, দয়ালু , একজন সত্যিকারের পেশাদার’ হিসেবে উল্লেখ করেছেন।

তা সহকর্মী ওলেক্সান্ডার ডেমচেঙ্কো ফেসবুকে লিখেছেন, একজন দারুণ মানুষ চলে গেলেন।

রেডিও লিবার্টি, যা রেডিও ফ্রি ইউরোপ নামেও পরিচিত। এটি মার্কিন অর্থায়নে পরিচালিত একটি সংস্থা যা বিশ্বের এমন অঞ্চলের সংবাদ সম্প্রচার করে যেখানে মুক্ত সংবাদ প্রকাশে সীমাবদ্ধতা রয়েছে বা এখনও প্রতিষ্ঠিত হয়নি।

এর আগে কিয়েভের মেয়র ভিটারি ক্লিটসকো জানিয়েছিলেন, গতরাতের মিসাইল হামলায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাশিয়াও কিয়েভে হামলার কথা নিশ্চিত করেছে। তবে কোনো ভবনে হামলার ব্যাপারে মন্তব্য করেনি তারা।

সম্পর্কিত খবর