শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার রাজনীতিবিদ পুত্র নামাল ও মিত্রদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (১২ মে) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত পুলিশকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সোমবারের হামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সোমবারের ওই সহিংসতায় নয়জন মারা গেছেন এবং শহরে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে।

আদালতে এক পিটিশনে রাজাপাকসে এবং তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করারও অনুরোধ করেছিল বলে আদালতের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। কিন্তু ম্যাজিস্ট্রেট তা প্রত্যাখ্যান করেছেন।

সোমবারের সহিংসতায় ভুক্তভোগীরা বলেছেন, রাজাপাকসে এবং তার প্রধান সহযোগীরা তাদের প্রায় ৩,০০০ সমর্থককে বাসে করে রাজধানীতে নিয়ে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে প্ররোচিত করেছিলেন।

তারা আরও বলেন, অনুগতরা রাজাপাকসের বাসভবন থেকে বেরিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।

হামলার পর হাসপাতালে ভর্তি হওয়া অন্তত ২২৫ জনের মধ্যে বৌদ্ধ সন্ন্যাসী এবং ক্যাথলিক পুরোহিতও ছিলেন। যার প্রতিশোধ হিসেবে রাজাপাকসের অনুগতদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বর্তমানে একটি নৌ ঘাটিতে লুকিয়ে আছেন।

এদিকে, রাজাপাকসের পুত্র নামাল এএফপিকে বলেছেন, তার পরিবারের দেশ ছাড়ার কোনো ইচ্ছা নেই।

সম্পর্কিত খবর