শিরোনাম
icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা
down of head

ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে ‘রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ’

 

করোনা মোকাবেলায় শুরু থেকেই দেশে মানব সেবায় কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ। ইতিমধ্যে দেশের ৯ টি উপজেলাতে প্রায় ১ হাজারের অধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি।  এ ছাড়াও ঢাকার রাস্তায় প্রাণীদের খাবার সরবরাহ করে যাচ্ছে তারাঁ।

পুরোবিশ্বের এই দূর্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরা যেন ক্ষুধায় কষ্ট না করে, তাদের সহযোগিতার জন্য দেশব্যাপী রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ- এর ৩০০ এর অধিক সেচ্ছাসেবী একযোগে শ্রম দিয়ে যাচ্ছে।  দেশের হাজারো পরিবারের পাশে দাড়াঁনোর লক্ষ্য নিয়ে কাজ করছে তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনটির পক্ষ থেকে প্রথম ধাপে ঢাকা, রুপগন্জ, নওগা, কক্সবাজার, বরিশাল, ভোলা, খুলনার হাজারো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি ঢাকার রাস্তার অবলা প্রাণীদের ক্ষুধা নিবারণে কাজ করছে সংগঠনটি। ঢাকার বিভিন্ন রাস্তার অলিতে গলিতে ঘুরে অসহায়-অবলা প্রাণিদের জন্য তারা খাবার রান্না করে রাস্তায় রাখছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ সিইও আবির আহমেদ খান বলেন, করোনা মোকাবেলার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়াতে “কোভিড ১৯ এইড বাংলাদেশ” কর্মসূচির অংশ হিসাবে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে এক হাজার পরিবারের খাদ্যের যোগান দিয়েছি। এ ছাড়াও অবলা প্রাণিদের জন্য খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সারাদেশে পরিচালিত করছি। কিন্তু মহামারীর এই মুহূর্তে লকডাউনে ঘরে বসে থাকায় মানুষেরা অনেক বেশি অসহায় হয়ে পড়ছে। সকলের সহযোগিতা থাকলে আরো বেশি মানুষের কাছে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদের সেবা পৌঁছে দিতে পারবো।

রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ প্রধান উপদেষ্টা রাজিয়া হক কনোক জানান, ঢাকার বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন পরিবারের হাজারো নামের তালিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে কিছু পরিবারের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বাকি পরিবারগুলোতে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল ৫ কেজি, আলু ২ কেজি, তেল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, ১টি সাবান। অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারকে টাকা পাঠিয়ে দিলে নিজেদের প্রয়োজন অনুযায়ী বাজার করে নিচ্ছেন, জানান রাজিয়া হক।

করোনা আক্রান্ত এই সময়ে সারাদেশের প্রান্তিক এলাকায় কর্মহীনদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ- এর পক্ষ থেকে।

– রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ, যোগাযোগ এবং বিকাশ – ০১৬৮৫ ০৯৬ ৪০২

 

 

সম্পর্কিত খবর