শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

রবি আজিয়াটার সিইও’র শেয়ারে লক-ইন বাড়লো

 
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদের শেয়ারে লক-ইনের সময় বাড়ানো হয়েছে। নতুন করে তার শেয়ারের উপর লক-ইনের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। তার কাছে কোম্পানির মোট ২৫ লাখ ৮৭ হাজার শেয়ার রয়েছে।
১৬ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত গ্রহণ করে চিঠি দেয় কোম্পানিকে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
 
তিনি বলেন, রবির সি্ইও কোম্পানির শেয়ারহোল্ডার একজন। প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে প্রথমে তার শেয়ারের লক ইন ২ বছর করা হয়েছিলো। কিন্তু আরেজেসি তালিকা অনুসারে তিনি এখন সিইও অর্থাৎ বোর্ডে রয়েছেন। পদাধিকার বলে তিনি এখন পরিচালনা পরিষদে রয়েছেন ফলে কমিশনের ২ সিসি আইন অনুসারে তার শেয়ারের লক ইন ২ বছরের থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে।
 
উল্লেখ্য,রবি আজিয়াটা কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। এই অর্থ দিয়ে কোম্পানির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইপিও বাবদ খরচ করা হবে।
 
৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ারের মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইস্যু করা হবে। এর মধ্যে ২৫ লাখ ৮৭ হাজার শেয়ার রয়েছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদের।
সম্পর্কিত খবর