শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

যুক্তরাষ্ট্রে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। পণ্যটির রফতানি ব্যাপক হারে কমে যাওয়ায় ১৯ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে মজুদ বৃদ্ধি পায়। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ১৯ নভেম্বর অপরিশোধিত জ্বালানি তেলের বাণিজ্যিক মজুদ ১০ লাখ ২০ হাজার ব্যারেল বেড়ে ৪৩ কোটি ৪০ লাখ ২০ হাজার ব্যারেলে উন্নীত হয়। তবে মজুদ এখনো পাঁচ বছরের গড় পরিমাণের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কম বলেও জানিয়েছে ইআইএ।

সাপ্তাহিক মজুদ বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে পশ্চিম উপকূলীয় অঞ্চল। ওই অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৩০ লাখ ৫০ হাজার ব্যারেল বেড়ে ৫ কোটি ৬ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে, যা ৫ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর সর্বোচ্চ মজুদ। এদিকে মধ্যপশ্চিমাঞ্চলে মজুদ ১৩ লাখ ১০ হাজার ব্যারেল বেড়ে ১১ কোটি ৮ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে।

 

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ব্যাপক হারে কমেছে। মজুদ বৃদ্ধির পেছনে এ বিষয়কেই দায়ী করা হচ্ছে। পণ্যটির রফতানি দৈনিক ১০ লাখ ২০ হাজার ব্যারেল করে কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ২৬ লাখ ১০ হাজার ব্যারেলে, যা ছয় সপ্তাহের সর্বনিম্ন। বিপরীতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে ৪ শতাংশ। মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ৬৪ লাখ ৪০ হাজার ব্যারেলে।

সম্পর্কিত খবর