শিরোনাম
icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা
down of head

যাত্রী অর্ধেক হলে ভাড়া বাড়াতে চান বাস মালিকরা

সরকারের করোনা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বুধবার বিআরটিএতে বৈঠকের সব শর্ত উল্লেখ করে নির্দেশনা জারি হতে পারে। এতে বাস মালিক সংগঠনের নেতারা অংশ নেবেন। অর্ধেক যাত্রী পরিবহনের বিপরীতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে পারেন বাস মালিকরা।

করোনার সংক্রমণ রোধে গত সোমবার স্বাস্থ্যবিধিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। ১১ দফার প্রজ্ঞাপনের ৬ নম্বরে বলা হয়েছে, ‘ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া যাবে। সব ধরনের যানের চালক ও সহকারীদের কভিড-১৯ টিকার সনদধারী হতে হবে।’

তবে প্রজ্ঞাপনে গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো কিছু বলা হয়নি। অর্ধেক যাত্রী পরিবহন করে কখনো ট্রেনের ভাড়া না বাড়লেও প্রতিবারই বেড়েছে বাসের ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি সরকারি প্রজ্ঞাপন ও বিআরটিএর নির্দেশনায় উল্লেখ ছিল। কিছুদিন আগে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তাই এবার বাসের ভাড়া বাড়িয়ে নির্দেশনা জারি করা হবে কি না, সে প্রশ্ন রয়ে গেছে।

যোগাযোগ করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আগে যেমন অর্ধেক যাত্রী নিয়ে বাস চলেছে, এখনো সেভাবেই চলবে। আগে যেমন ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলেছে, এবারও তেমন হতে হবে।’

আন্ত জেলা বাসেও ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে রাঙ্গা বলেন, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব হবে না। তিনি বৈঠকে থাকবেন না জানিয়ে বলেন, তাঁদের পক্ষে কাল (আজ বুধবার) বৈঠকে এনায়েত উল্যাহ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেবেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ পরিষ্কার কিছু না জানিয়ে বলেন, ‘সরকার যে সিদ্ধান্ত দেবে, আমরা সেটা মেনে নেব। বৈঠকে কী আলোচনা হবে, তা বৈঠকের পর জানতে পারবেন।’

বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়টি তোলা হবে বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার। তিনি বলেন, বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। ভাড়া না বাড়লে বাস চালানো অসম্ভব।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বাসের ভাড়া বাড়াতে বৈঠক ডাকা হয়নি। করোনা স্বাস্থ্যবিধি পালনের শর্তগুলো জানাতেই এই বৈঠক।

বিআরটিএ সূত্র জানায়, করোনায় স্বাস্থ্যবিধি কিভাবে মানতে হবে, এরই মধ্যে সেই অভিজ্ঞতা বাস মালিকদের আছে। নির্দেশনা জারির আগে বিআরটিএ বাস মালিকদের সঙ্গে বসার কারণ হচ্ছে, সরকার এবারের প্রজ্ঞাপনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা উল্লেখ করলেও ভাড়া বাড়ানোর বিষয়ে কিছু বলেনি। তবে বিআরটিএ আরো কিছু শর্ত যুক্ত করে বাসের জন্য আলাদা নির্দেশনা জারি করতে পারে, এতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তও থাকতে পারে।

তবে কিছুদিন আগে ভাড়া বৃদ্ধির পর মালিকদের আবার ভাড়া বাড়ানোর প্রস্তাব তোলা উচিত হবে না বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তাঁর অভিযোগ, স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করতে মালিকদের কখনো ডাকা হয়নি। এই বৈঠকের পেছনে অন্য কোনো দুরভিসন্ধি আছে।

মোজাম্মেল বলেন, বাস মালিকদের কথা না শুনে বিআরটিএর কোনো উপায় নেই। মালিকরা যা বলবেন বিআরটিএ সেটাই করবে।

সম্পর্কিত খবর