শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

মুনাফা তোলার প্রবণতায় বিনিয়োগকারীরা

চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচক ও লেনদেনে উত্থান হয় দেশের পুঁজিবাজারে। যার প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গিয়েছে। গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও এর প্রভাব দেখা যায়। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমলেও লেনদেন টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও বেড়েছে দৈনিক লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই ডিএসইর সার্বিক সূচক পয়েন্ট যোগ হতে থাকে। এর পর থেকেই উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। তবে দিনশেষে সূচকে বড় পতন হয়। ৩২ পয়েন্ট হারিয়ে দিনশেষে সূচকটি ৬ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিনশেষে যা ছিল ৬ হাজার ৬৯৮ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, লাফার্জহোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক ও পূবালী ব্যাংক শেয়ারের।

ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৩ পয়েন্ট কমে ২ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪৪৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪৫৪ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ১ হাজার ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ২০৮ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৩০টির, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত ছিল ৪৫টি সিকিউরিটিজের বাজারদর।

অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬৫ পয়েন্ট কমে ১১ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৭৮৪ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১০৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৯ হাজার ৬৩৯ পয়েন্টে।

সম্পর্কিত খবর