শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

মানিলন্ডারিং বন্ধে যে নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক

রপ্তানি বাণিজ্যে মানিলন্ডারিং বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় স্বীকৃত ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে রপ্তানি পণ্যের ভেসেল কন্টেইনার ট্র্যাকিং করা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ রপ্তানি পণ্যের বিপরীতে পেমেন্ট এলে তার শিপমেন্ট হয়েছে কি না, তা কন্টেইনার ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হবে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে রপ্তানি পণ্যের শিপমেন্ট নিশ্চিত সংক্রান্ত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে।
এতোদিন শুধুমাত্র ফ্রেইট ফরোয়ার্ডারদের ইস্যু করা পরিবহন দলিলের মাধ্যমে পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে শিপমেন্ট ট্র্যাকিং করা বাধ্যতামূলক ছিল। তবে, অনেক সময় রপ্তানির শিপমেন্ট না হলেও অর্থ চলে আসতো। এ ধরনের ঘটনা যেন না ঘটে তাই এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর