শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

মহাসাগরের বুকে নৌকায় সন্তান জন্ম দিলেন এ নারী

ডিঙি নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টাকালে সন্তান জন্ম দিয়েছেন অভিবাসনপ্রত্যাশী এক মা। স্পেনের সমুদ্ররক্ষীরা নবজাতকসহ নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছেন।

এশিয়ার ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ নৌকায় সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করেন। নবজাতক ও তার মা দুজনেই সুস্থ আছেন।

ডয়চে ভেলের খবরে বলা হয়, স্পেনের উপকূলরক্ষীরা বুধবার রাতে দেশটির ক্যানারি দ্বীপ উপকূলীয় সমুদ্র থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভাসমান এ ডিঙিটিকে উদ্ধার করে।

ডিঙিটিতে মোট ৬০ জন অভিবাসী ছিলেন বলে জানা গেছে। তারা সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসীদের নিয়ে কাজ করা স্পেনের বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রনটেয়ার্সের কর্মকর্তা হেলেনা মালেনো অভিবাসী মাকে ‘সাহসী’ উল্লেখ করেন জানান তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ তিনি বলেন, ‘সাহসী মা ও তার সন্তান নিরাপদেই পৌঁছেছেন৷’

সম্পর্কিত খবর