শিরোনাম
icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার
down of head

ভিয়েতনামে কফি বাণিজ্য স্থবির

ভালো দাম না পাওয়ায় ভিয়েতনামের কৃষকরা কফি বিন বিক্রি বন্ধ রেখেছেন। ফলে এশিয়ার প্রধান কফি বাজারটিতে পণ্যটির বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডের কৃষকরা বর্তমানে প্রতি কেজি কফি ৩৮ হাজার ৮০০ থেকে ৪০ হাজার ৭০০ ডংয়ে বিক্রি করছেন। অথচ গত সপ্তাহেও প্রতি কেজি কফি ৩৯ হাজার ৩০০ থেকে ৪১ হাজার ডংয়ে বিক্রি হয়েছে।

সেন্ট্রাল হাইল্যান্ডের এক ব্যবসায়ী জানান, বর্তমানে কফি বিন বাজারে ছাড়ার ক্ষেত্রে দাম খুব বেশি আকর্ষণীয় নয়। এছাড়া দীর্ঘসময় ধরে জাহাজীকরণ প্রতিবন্ধকতার কারণে পণ্যটির চাহিদাও দুর্বল হয়ে পড়েছে। কৃষকরা তাদের উৎপাদিত কফির মাত্র ২০-৩০ শতাংশ বিক্রি করেছেন বলে জানান ব্যবসায়ীরা।

মে মাসে সরবরাহ চুক্তিতে ভিয়েতনামের ব্যবসায়ীরা ৫ শতাংশ ব্ল্যাক ও ব্রোকেন গ্রেড-২ রোবাস্তা কফিতে টনপ্রতি ২৫০-২৭০ ডলার করে মূল্যছাড় দিচ্ছেন। কোনো কোনো ব্যবসায়ী টনপ্রতি ৪০০ ডলার মূল্যছাড়ের কথাও জানিয়েছেন। তথ্য বলছে, মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন কফির দাম ১ শতাংশ বা ৩০ ডলার বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ২২৫ ডলারে।

দেশটির শুল্ক বিভাগ এক বিবৃতিতে জানায়, বিদায়ী বছরের ডিসেম্বরে ভিয়েতনামের কফি রফতানি নভেম্বরের তুলনায় ৫৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৩৪৯ টনে। কিন্তু বার্ষিক রফতানিতে ধস নেমেছে। ২০২০ সালের তুলনায় রফতানি দশমিক ২ শতাংশ কমেছে। বিদায়ী বছর মোট ১৫ লাখ ৬০ হাজার টন কফি রফতানি করে দেশটি। বছরজুড়ে লকডাউন, সরবরাহ চেইনে সংকট, জাহাজীকরণ ব্যয় বৃদ্ধি, কনটেইনারের অভাবসহ নানা কারণে কফি রফতানিতে বিঘ্ন ঘটেছে।

সম্পর্কিত খবর