শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

বড় কোম্পানিতে বিনিয়োগে আইসিবিকে ছাড়

বিএসইসির নির্দেশনা অনুসারে কোনো কোম্পানির ৫ শতাংশের বেশি শেয়ারে বিনিয়োগ করতে পারে না রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। তবে পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির বিনিয়োগের সুযোগ বাড়াতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গতকাল কমিশনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি আইসিবিকে পাঠানো হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০-এ অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর ৫ শতাংশের বেশি শেয়ারে বিনিয়োগ করতে পারবে আইসিবি। বর্তমানে ডিএস-৩০ সূচকের অন্তর্ভুক্ত কোম্পানিগুলো হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বিবিএস কেবলস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ফরচুন সুজ, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি, ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, রেনাটা লিমিটেড, রবি আজিয়াটা, সিঙ্গার বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, তিতাস গ্যাস ও ইউপিজিডিসিএল।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, পুঁজিবাজার স্থিতিশীলতায় যাতে আরো বেশি ভূমিকা রাখতে পারে সেজন্য আইসিবিকে ডিএস-৩০ সূচকের কোম্পানিগুলোর ৫ শতাংশের বেশি শেয়ারে বিনিয়োগের অনুমতি দেয়া হয়েছে। এতে মৌলভিত্তির ও বড় মূলধনি কোম্পানির শেয়ারে নতুন করে বিনিয়োগ করতে পারবে আইসিবি। যা পুঁজিবাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর