শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

ব্যাংকের এটিএম সেবার ফি বাড়ল

ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবার ফি বাড়ানো হয়েছে। বিশেষ করে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি দিতে হবে। নিজ ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে বাড়তি ফি দিতে হবে না। সেক্ষেত্রে ফি আগের মতোই বহাল থাকবে।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সেটি বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেমস অপারেটর প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বর্ধিত ফি আজ মঙ্গলবার থেকেই কার্যকর হবে। তবে ব্যাংকগুলো তাদের সক্ষমতা অনুযায়ী এই ফি আদায় করবে। এটিএম সেবা থেকে নগদ অর্থ উত্তোলন ও নগদ অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে। অন্যান্য সেবার ক্ষেত্রে আগের ফি অপরিবর্তিত রয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা তুললে প্রতি লেনদেনের জন্য সর্বোচ্চ ২০ টাকা ফি নিতে পারবে। আগে এই ফি ছিল ১৫ টাকা। নগদ অর্থ জমার ক্ষেত্রে প্রতি লেনদেনে এখন সর্বোচ্চ ২০ টাকা ফি নিতে পারবে। আগে এই ফি ছিল ১৫ টাকা। এই দুই ধরনের সেবার ক্ষেত্রে ফি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে কোনো ব্যাংক ইচ্ছে করলে এর চেয়ে কম ফি নিতে পারবে। এতে কোনো বাধা নেই।

এর বাইরে এটিএম থেকে গ্রাহকের হিসাবের জমা টাকার ব্যালেন্স বা স্থিতি জানতে সর্বোচ্চ ৫ টাকা, মিনি স্টেটমেন্ট বা ছোট হিসাব বিবরণী নিতে ৫ টাকা, তহবিল স্থানান্তরের জন্য ১০ টাকা ফি আদায় করা যাবে। তবে নগদ লেনদেনের ক্ষেত্রে কার্ড ইস্যুকারী ব্যাংক সর্বোচ্চ ১৫ টাকা আদায় করতে পারবে। দেশের ভেতরে পস বা পয়েন্ট অব সেল ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা ফি আদায় করা যাবে। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অর্থ স্থানান্তর করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা ফি আদায় করা যাবে।

 

সম্পর্কিত খবর