ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা যমুনা লাইফের
ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
১৫ জুন ২০২২ইং রোজ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ের হল রুমে ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা-২০২২ অনুষ্ঠিত হয়।
কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব, কামরুল হাসান খন্দকার স্যার মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গাজী গ্রুপের পরিচালক ও অত্র কোম্পানির সম্মানিত মাননীয় চেয়ারম্যান জনাব, বদরুল আলম খান।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব, মোঃ জসিম উদ্দিন স্যার, পরিচিতি বক্তব্য প্রদান করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব, আলহাজ্ব মোঃ কামরুজ্জামান স্যার, কোম্পানির উর্ধ্বতন বিপনন কর্মকর্তা, মহা-ব্যবস্থাপক ও বিভিন্ন অফিসের ইনচার্জগণ অংশ নেন।


