বিআইএ নির্বাহী কমিটিতে বজলুর রশিদ
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির সদস্য হয়েছেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বজলুর রশিদ। তাকে ২০২৫-২০২৬ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য শূন্য পদে মনোনীত করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর বিআইএ’র ২২৯তম নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে ১১ অক্টোবর সংগঠনটির সেক্রেটারি মো. নেসার উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, নির্বাহী কমিটির সদস্য মো. ফখরুল ইসলামের পদত্যাগের কারণে পদটি শূন্য হয়। সংগঠনের সংঘবিধির ২০ নম্বর ধারার ৮(ক) অনুযায়ী ওই পদে বজলুর রশিদকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়।
সভায় আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।



