শিরোনাম
icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা
down of head

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৫২ লাখ ৬ হাজার

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে ছয় হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের শরীরে।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ লাখ ৬ হাজার ২৬০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি আট লাখ ৭৬ হাজার ৪৫৪ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৪৪৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে চার কোটি ৯০ লাখ ৫০ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৯ হাজার ১৩৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে করোনায় তিন কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৩১ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৬৭ হাজার ৪৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিলে। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ২০ লাখ ৩৬৭ হাজার ৬৩০ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার মানুষের।

 

 

সম্পর্কিত খবর