শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বিশ্বজুড়ে করোনায় আরও ২৩৯৭ মৃত্যু, শনাক্ত ৭ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১১ লাখ ৬ হাজার ১৮৪ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৮ হাজার ৭৭৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ২০৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪২ কোটি ৭৭ লাখ ১২ হাজার ৪৭৩ জন।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ১৪২ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৮ লাখ ৬৭ হাজার ৯৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ আট হাজার ৬৭৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৫৮ লাখ ৪১ হাজার ২৭৮ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৬ জনের এবং মারা গেছেন ৫৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৬৬০ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৪৪৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৮৯ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১১২ জন, ইতালিতে ১২৫ জন, জাপানে ৩৮ জন, ইন্দোনেশিয়ায় ৬১ জন, ফ্রান্সে ১৪৯ জন, জার্মানিতে ১৫০ জন, রাশিয়াতে ২৮৭ জন, দক্ষিণ কোরিয়ায় ২১৮ জন এবং হংকংয়ে মারা গেছেন ৯০ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগের চারদিন মৃত্যুশূন্য ছিল দেশ।

সম্পর্কিত খবর