শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

বিপুল সংখ্যক ‘জাস্ক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

বিপুল সংখ্যক ‘জাস্ক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, ইরানের প্রতিটি সাবমেরিনে ‘জাস্ক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে।

ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়বে বলেও তিনি জানান।

খানযাদি আরও বলেছেন, সাবমেরিনে জাস্ক ক্ষেপণাস্ত্র বসানোর ফলে যুদ্ধ সক্ষমতা বাড়বে এবং এরইমধ্যে ‘জাস্ক-৩’ ক্ষেপণাস্ত্র নির্মাণের পরিকল্পাও হাতে নেওয়া হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল খানযাদি আরও জানিয়েছেন, আগামী মাসে ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া চালাবে ইরান। সাগরের নিরাপত্তা বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে তিনি কয়েকটি নতুন নৌ সরঞ্জামের উদ্বোধন করেন।

সম্পর্কিত খবর