বিকেলে এতিম ও আলেমদের সম্মানে বিএনপি’র ইফতার

এতিম ও আলেমদের সম্মানে রমজানের প্রথম দিন যথারীতি ইফতার আয়োজন করেছে বিএনপি। আজ রবিবার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।

গত দুই বছর করোনা মহামারীর কারণে বিএনপির ইফতার কর্মসূচি ছিলোনা। করোনার আগে প্রায় অধিকাংশ ইফতার কর্মসূচি আয়োজন থাকলেও এবার চারটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজকের পর ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে, ২০ এপ্রিল রাজনীতিকদের সন্মানে হোটেল লেক শোরে ও ২৮ এপ্রিল পেশাজীবীদের সন্মানে লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করবে বিএনপি।

তবে এবারের ইফতারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকতে পারবেন না।

 

সম্পর্কিত খবর