শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

বিএনপির ঐক্য কাজে আসবে না : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধকার চোরাগলি খুঁজে বেড়াচ্ছে। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত বিএনপি। দেশের জনগণও যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।’

আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।

এনামুল হক বলেন, ‘নির্বাচন এলেই বিএনপির ঐক্যের তোড়জোড় দেশের জনগণ অতীতেও দেখেছে। সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। জনগণ কোনো ফল পায়নি। বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে বিএনপি কোনো চিন্তাভাবনা করে না। তারা নিজেদের নিয়েই ভাবে—কীভাবে ক্ষমতায় যাবে, সে ষড়যন্ত্রেই লিপ্ত থাকে। তাই এ দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপির কোনো ঐক্যই কাজে আসবে না।’

উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাঁর কারণেই দেশ আজ বিশ্বে অনন্য মর্যাদায় আসীন।’

এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের। আর, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সে নির্বাচনে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

এ কে এম এনামুল হক শামীম আরও বলেন, “বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমাদের কেউ দাবায়া রাখতে পারবে না।’ আর, পদ্মা সেতু হলো সে দাবায়া রাখতে না পারার প্রতীক। পদ্মা সেতু হলো বাংলাদেশের সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু সাহসের প্রতীক। তবে, পদ্মা সেতুর কথা শুনলেই বিএনপির ভালো লাগে না। বিএনপি যেখানে যায়, সেখানে দেখে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন নিয়ে মানুষ উচ্ছ্বসিত, এটা তাদের সহ্য হয় না।’

সম্মেলনে আরও বক্তব্য দেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার,জেলার আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু, নড়িয়া উপজেলার সহ-সভাপতি বাদশা শেখ। প্রধান বক্তা ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন।

সম্পর্কিত খবর