শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

বাড়ির উপর আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে যাত্রীবোঝাই বিমান উড্ডয়নের পরপরই একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় গোমা শহরে এই বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বাড়ির উপর বিধ্বস্ত ওই বিমানটিতে মোট ১৭ জন যাত্রী ছিলেন। নর্থ কিভু অঞ্চলের গভর্নর এনজানজু কাসিভিতা কার্লি বলেন, বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেটা সংখ্যায় ঠিক কতজন সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

গভর্নর জানিয়েছেন, ‘নর্থ কিভুর গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি নিখোঁজ হয়ে যায়। তারপর শহরের পাশের এমপেনাডো নামক এলকার একটি বাড়ির উপর সেটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পারি।’ বিমানটি বেসরকারি মালিকানাধীন বিমান পরিবহন সংস্থা ‘বিজি বি’ এর।

সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে প্রকাশিত ওই দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িটি একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দুর্ঘটনাস্থলের চারপাশে অনেক মানুষ ভিড় জমিয়েছেন। উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

সম্পর্কিত খবর