শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বাংলাদেশ থেকে আম সবজি আলু নিতে চায় ইরাক

বাংলাদেশ থেকে আম, সবজি ও আলু নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুস সালাম সাদ্দাম মোহিসেন। কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ও ইরাকের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। সমঝোতা স্মারকের জন্য শীঘ্রই একটি খসড়া প্রণয়ন করা হবে।

বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ আগ্রহের কথা জানান ঢাকায় ইরাকের রাষ্ট্রদূত।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, এক সময়কার সেক্যুলার আরব রাষ্ট্র ইরাক বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র ছিল। মুক্তিযুদ্ধের সময় তারা সমর্থক ছিল। প্রথম দিকে বাংলাদেশের অন্যতম স্বীকৃতিদানকারী দেশের মধ্যেও ইরাক রয়েছে। কিন্তু যুদ্ধবিগ্রহের কারণে অর্থনৈতিক দেশটির অবস্থা খারাপ হলেও এখন আবার ভালো হচ্ছে। এখন তেল রপ্তানি করে তারা মাসে ৮ বিলিয়ন ডলার আয় করে। সাম্প্রতিক সময়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালোর দিকে।

বাংলাদেশ থেকে শাকসবজি-ফলমূল আমদানিতে ইরাকের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমের মৌসুমে আম নিতে তারা বেশি আগ্রহী।বাংলাদেশ থেকে আলুও তারা আমদানি করতে চাইছে। আলু রপ্তানিতে বাংলাদেশের কোনো সমস্যা নেই। রপ্তানি করার মতো পর্যাপ্ত আলু বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে। সবজি রপ্তানি প্রক্রিয়া শুরু করতে স্বল্প সময়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানান কৃষিমন্ত্রী।

 

সম্পর্কিত খবর