শিরোনাম
icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
down of head

বাংলাদেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০

গত ১০ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এখন পর্যন্ত এই অতি সংক্রামক ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে ওমিক্রনের প্রভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বাংলাদেশেও গত কয়েকদিন ধরে সংক্রমণ বাড়তে শুরু করেছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। ৩ জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে।

একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে। এর আগে শনিবার (৮ মার্চ) দেশে একজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয় ১ হাজার ১১৬ জন।

এদিকে করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) থেকে বাংলাদেশে সর্বশেষ কতজন ওমিক্রনে আক্রান্ত হয়েছে সেই তথ্য পাওয়া গেছে।

গত শুক্রবার বাংলাদেশে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০। কিন্তু তিন দিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৮০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫টিতে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জনে। সুুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। আর করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

সম্পর্কিত খবর