শিরোনাম
icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা
down of head

বস্ত্রহীনদের জন্য মানবতার দেয়াল

‘সেবার সুড়ঙ্গ পথে হাটবো আমরা এটাই আমাদের অঙ্গীকার’ এই স্লোগানে উজ্জীবিত স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের বহুল পরিচিত অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন” এর ব্যাতিক্রমী উদ্যোগ শীতার্ত বস্ত্রহীনদের জন্য -মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার ম্যাক্সি স্ট্যান্ডস্থ নিউ হোস্টেল মাঠ সংলগ্ন দেয়ালে এই মহৎ উদ্যোগ নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের মোহাম্মদ আসাদুজ্জামান , এলিট পরিষদের সদস্য আবু হানিফ।

 

আরো উপস্থিত ছিলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও অঙ্গীকার স্থায়ী পরিষদের আহবায়ক মুহাম্মদ আনিসুর রহমান, স্থায়ী পরিষদের সদস্য সচিব ও কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল- আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বাবু, পারভেজ তালুকদার, শামিম আহমেদ হীরা, প্রচার সম্পাদক সাংবাদিক ইমরান নাজির , সাহিত্য সম্পাদক চয়ন চন্দ্র ঘোষ, আপ্যায়ন সম্পাদক মোঃ বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য সাম্মির হোসেন, ফয়সাল আহমেদ সহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও শীতার্ত অসহায় অনেকে।

এ সময় অঙ্গীকার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিসুর রহমান বলেন, একবার ভাবুনতো এই শীতে অসহায় মানুষগুলো কিভাবে দিন যাপন করছে। তাই আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনার কাছে অপ্রয়োজনীয় জামা কাপড় মানবতার দেয়ালে রেখে দিলে গরিব অসহায় মানুষগুলো যার প্রয়োজন সে নিতে পারবে এবং আমরা এগিয়ে আসলে এগিয়ে আসবে সমাজ।

তিনি আরো বলেন, মতলব বাসীর কাছে আমার অনুরোধ থাকলো আপনাদের পুরনো জামা কাপড় থাকলে নিজে এসে দিয়ে যেতে পারেন অথবা আমাদের খবর দিতে পারেন।

অঙ্গীকার বন্ধু সংগঠনের দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা টিম আপনার অপ্রয়োজনীয় কাপড় নিয়ে আসবে। যোগাযোগঃ ০১৬৭১৮৪৭২৭৫, ০১৬৮০৯৯২৯৭৪, জয় হোক মানবতার।

সম্পর্কিত খবর