প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে সাড়ে ২৬ লাখ কম্বল দিলো ৩৭ ব্যাংক

আসন্ন মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভাণ্ডারে অনুদান হিসেবে ২৬ লাখ ৪৫ হাজার কম্বল দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। ৩৭টি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে এসব কম্বল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এসব কম্বল গ্রহণ করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন।

এ সময় মুখ্য সচিব প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য ১০ লাখ টাকার চেকও গ্রহণ করেন।

বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন ব্যাংক চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন।

সম্পর্কিত খবর