প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশ করেছে ডেল্টা স্পিনার্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৪ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি কোম্পানিটির ০.০৩ পয়সা আয় হয়েছিল। এ সময়ে তাদের শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৮ পয়সা।


